Oracle Layoff | আইটি খাতে ধাক্কা, ইমেলে ছাঁটাই নোটিশ পাঠাল Oracle!
Tuesday, September 15 2026, 2:39 pm

Key Highlightsচলতি বছরের এপ্রিলে বিশ্বজুড়ে ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর সেপ্টেম্বরে আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল টেক সংস্থা অরেকল (Oracle)।
প্রযুক্তি বিশ্বে ফের ছাঁটাইয়ের ধাক্কা। চলতি বছরের এপ্রিলে বিশ্বজুড়ে ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর সেপ্টেম্বরে আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল টেক সংস্থা অরেকল (Oracle)। সোমবার ভোর থেকে কর্মীদের ইমেল পাঠিয়ে কাজ শেষ হওয়ার কথা জানানো শুরু হয়েছে। ইমেল পাঠানোর পরেই কর্মীদের অফিসিয়াল ফাইল ও সিস্টেম অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পরিকাঠামো ও ডেটা সেন্টার তৈরিতে বিপুল অর্থ ব্যয় করায় বর্তমানে চরম ঋণাত্মক নগদ সংকটে ভুগছে। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির বিপুল খরচের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মোট কতজন কর্মী বাদ পড়ছেন তা স্পষ্ট করেনি অরেকল।
- Related topics -
- আন্তর্জাতিক
- কর্মী ছাটাই
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


