Gyanesh Kumar | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের অপসারণ নোটিস আনার প্রস্তুতিতে বিরোধীরা!
Friday, September 25 2026, 5:32 am

Key Highlightsভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের অপসারণের নোটিস জমা দিতে চলেছে বিরোধী ‘ইন্ডি’ জোট।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের অপসারণের নোটিস জমা দিতে চলেছে বিরোধী ‘ইন্ডি’ জোট। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা অভ্যন্তরীণ মতবিরোধের তথ্য সামনে আসার পরেই সরব হয়েছেন বিরোধীরা। এর আগে ২০২৬ সালের ২৪ এপ্রিল রাজ্যসভায় দেওয়া নোটিস গৃহীত না হওয়ায়, এবার লোকসভাতেও নতুন করে নোটিস জমা দেওয়ার খসড়া তৈরি হচ্ছে। তৃণমূলের পুরনো নোটিশে বেশ কিছু পরিবর্তন এনে এবার রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ স্বাক্ষরে এটি পেশের তোড়জোড় চলছে। বিষয়টির চূড়ান্ত রূপ দিতে শিগগিরই বৈঠকে বসবেন বিরোধী শীর্ষ নেতারা।
- Related topics -
- দেশ
- ভারত
- রাজনীতি
- রাজনৈতিক
- নির্বাচন কমিশনার


