OpenAI | ওপেনএআইয়ের গুরুত্বপূর্ণ গোপন বৈঠক রেকর্ডের অভিযোগ, FBI-এর হাতে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার!
Wednesday, October 14 2026, 12:27 pm

Key Highlightsকৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই-এর (OpenAI) একটি গুরুত্বপূর্ণ গোপন বৈঠক রেকর্ড করার চেষ্টার অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে এফবিআই (FBI)।
কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই-এর (OpenAI) একটি গুরুত্বপূর্ণ গোপন বৈঠক রেকর্ড করার চেষ্টার অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে এফবিআই (FBI)। ধৃত ৩৫ বছরের সৌদি নাগরিক আব্দুলরহমান আলফোজ়ান সংস্থায় কাজ করতেন। তাঁর বিরুদ্ধে গোপন কথোপকথন রেকর্ড করার যন্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকো অফিসের একটি এগজ়িকিউটিভ মিটিং রুমে টিভির পেছনের ইউএসবি (USB) পোর্টে একটি ছোট অডিয়ো রেকর্ডিং ডিভাইস দেখতে পান কর্মীরা। তদন্তে সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে ওই ইঞ্জিনিয়ারকে শনাক্ত করা হয়। তাঁর ল্যাপটপ ও চ্যাটবট ব্যবহারের ইতিহাসেও এই সংক্রান্ত নানা তথ্য মিলেছে। আলফোজ়ানকে চাকরি থেকে বরখাস্ত করে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- গ্রেফতার
- ওপেনএআই


