WB নির্বাচন ২০২৬TMC95BJP193LFT+ISF3INC0অন্যান্য2ফলাফল
Key Highlights
OpenAI | পেন্টাগনের সাথে চুক্তি স্বাক্ষর OpenAI-এর, অ্যানথ্রপিকের সঙ্গে টানাপড়েনের মধ্যেই নয়া সিদ্ধান্ত স্যাম অল্টম্যানের
Saturday, February 28 2026, 5:31 am

Key Highlightsস্যাম অল্টম্যান নেতৃত্বাধীন ওপেনএআই আমেরিকার পেন্টাগন-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে।
ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল এখন একটি গোপন সামরিক নেটওয়ার্কে ব্যবহার করা হবে। সেজন্যে আমেরিকার পেন্টাগন এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন স্যাম অল্টম্যান। এ বিষয়ে অল্টম্যান লিখেছেন, ‘আজ রাতে আমরা ডিপার্টমেন্ট অব ওয়ারের সঙ্গে একটি চুক্তি করেছি। এর জেরে আমাদের AI মডেল তাদের ক্লাসিফায়েড নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। AI নিরাপত্তা এবং এর সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আমাদের দুটি গুরুত্বপূর্ণ নীতি হল দেশের ভিতরে গণ নজরদারি না করা এবং শক্তি প্রয়োগের ক্ষেত্রে মানুষের চূড়ান্ত নিয়ন্ত্রণ বজায় রাখা।’
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্যবসা বাণিজ্য
- ওপেনএআই
- স্যাম অল্টম্যান
- পেন্টাগন
- আমেরিকা


