One Student ID | 'ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি'-র নির্দেশ বঙ্গের পড়ুয়াদের! ঘোষণা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের

Sunday, September 6 2026, 4:07 am
One Student ID | 'ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি'-র নির্দেশ বঙ্গের পড়ুয়াদের! ঘোষণা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের
highlightKey Highlights

রাজ্যের স্কুল পড়ুয়াদের এ বার ‘এক দেশ, এক পরিচয়পত্র’ (ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি) বা ‘আপার আইডি’ তৈরি ও নথিভুক্তের কাজ দ্রুত শেষের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন।


এবার পশ্চিমবঙ্গে ‘এক দেশ, এক পরিচয়পত্র’ (ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি) বা ‘আপার আইডি’ তৈরির নির্দেশ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের। ইতিমধ্যেই এই কর্মসূচি কার্যকর করতে শিক্ষা আধিকারিকদের (ডিইও) বিশেষ কর্মশালা আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা শিক্ষা আধিকারিকদের প্রয়োজন অনুযায়ী ‘পেরেন্টাল কনসেন্ট ফর্ম’ ছাপিয়ে স্কুলে স্কুল‍ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সপ্তাহে দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিটি জেলায় একজন নোডাল শিক্ষক ও একজন এমআইএস কো-অর্ডিনেটরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিন অন্তত ৫০ জন শিক্ষার্থীর নাম নথিভুক্ত করতে হবে। ১০ সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File