Kolkata Metro | যোগ দিবসের দিন সকাল ৯টা নয়, ভোর চারটে থেকে চলবে মেট্রো!

Thursday, June 18 2026, 2:46 pm
Kolkata Metro | যোগ দিবসের দিন সকাল ৯টা নয়, ভোর চারটে থেকে চলবে মেট্রো!
highlightKey Highlights

কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা উপলক্ষে যোগ দিবসে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রতি বছরের মতো ২১সে জুন দেশ দেশজুড়ে উদযাপিত হবে যোগ দিবস। তবে এবার বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ায় রাজ্যেও বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা উপলক্ষে যোগ দিবসে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার ভোর চারটে থেকেই মিলবে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) সকাল ৯টার বদলে ভোর চারটে থেকে মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান) সকাল ৯টার বদলে ভোট চারটে থেকে পাওয়া যাবে মেট্রো। ইয়েলো লাইনে (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে ভোর ৪টে ১৮ মিনিটে মেট্রো পাওয়া যাবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে ভোর ৪টে ৪০ মিনিটে মিলবে প্রথম মেট্রো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File