Omar Abdullah Marriage | বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, পাত্রী কে?

Key Highlightsশুক্রবার নিধির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আর শনিবারই সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ওমর আবদুল্লা নিজেই।
৫৬ বছর বয়সে আবার বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সাংবাদিক নিধি রাজদানের (Nidhi Rajdan) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মুখ্যমন্ত্রী। গত শুক্রবার (৩০ অক্টোবর) নয়া দিল্লিতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় তাঁদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবারই সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,’গতকাল থেকে শুরু হল এক নতুন যাত্রা।’ অন্যদিকে নিধি রাজদান এক্সে লেখেন, ‘ইটস ডান ব্রো।’ বিয়ে উপলক্ষে শ্রীনগরে ছোট করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ওমর আবদুল্লার বাবা-মা তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ও মলি আবদুল্লা। ওমরের তিন বোন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, নিধি রাজদানের বাবা বিশিষ্ট সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- বিবাহ


