Old Monk | ওল্ড মঙ্ককে 'রাম' হিসেবে বেচা যাবে না! হাই কোর্টে আবেদন FSSAI-এর
Friday, September 4 2026, 2:28 pm

Key Highlightsকেন্দ্রীয় সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে, ওল্ড মঙ্ককে রাম হিসেবে বাজারে বিক্রি করা যাবে না। এদিন বম্বে হাই কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
এবার ওল্ড মঙ্কের ওপর কোপ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার। FSSAI বোম্বে হাইকোর্টকে জানিয়েছে, ওল্ড মঙ্ককে রাম হিসেবে বাজারে বিক্রি করা যাবে না। কারণ আসল উপাদান নয়, কৃত্রিম ফ্লেভার এবং নিউট্রাল স্পিরিট মিশিয়ে নকল স্বাদ ও গন্ধ দিয়ে তৈরী করা হচ্ছে ওল্ড মঙ্ক। ফলে এবার থেকে 'রাম' নয়, লেবেলে উল্লেখ করতে হবে পণ্যটি ‘রাম ফ্লেভাবের স্পিরিট’। পাল্টা আদালতের কাছে সংশোধিত লেবেল জমা দিয়েছে ওল্ড মঙ্কের প্রস্তুতকারী সংস্থা ‘মোহন মিকিন’। এফএসএসআই জানিয়েছে, ওই লেবেল খতিয়ে দেখা হবে।
- Related topics -
- বাণিজ্য
- পানীয়
- এফএসএসএআই
- বোম্বে হাইকোর্ট
- বম্বে হাইকোর্ট


