E20 Petrol | কর্নাটকের পেট্রলে ৩১% ইথানল থাকার দাবি খারিজ তেল সংস্থার!

Saturday, November 7 2026, 12:38 pm
E20 Petrol | কর্নাটকের পেট্রলে ৩১% ইথানল থাকার দাবি খারিজ তেল সংস্থার!
highlightKey Highlights

কর্নাটকের খুচরো বিক্রয়কেন্দ্রে পেট্রলে ৩১ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর যে অভিযোগ করেছিল রাজ্য প্রশাসন, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করল সরকারি তেল বিপণন সংস্থাগুলি।


কর্নাটকের খুচরো বিক্রয়কেন্দ্রে পেট্রলে ৩১ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর যে অভিযোগ করেছিল রাজ্য প্রশাসন, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করল সরকারি তেল বিপণন সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত আইএস মানদণ্ড মেনেই দেশজুড়ে ই-২০ জ্বালানি সরবরাহ করা হয় এবং প্রশাসনের করা ওই দাবির পক্ষে উপযুক্ত পরীক্ষার কোনো প্রমাণ নেই। উল্লেখ্য, এর আগে কর্নাটকের মন্ত্রী রিজওয়ান আরশাদ সাতটি জেলা থেকে সংগৃহীত পেট্রলের নমুনায় ২৬ থেকে ৩১ শতাংশ ইথানল পাওয়ার দাবি করে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এদিকে দেশজুড়ে জ্বালানির বিকল্প হিসেবে কেন্দ্র সম্প্রতি ই-৮৫ এবং শতভাগ ইথানল বা ই-১০০ জ্বালানি ব্যবহারের নীতিগত অনুমোদন দিয়েছে। তবে সাধারণ বা ই-২০ চালিত গাড়িতে এই জ্বালানি ব্যবহার করা যাবে না, এর জন্য বিশেষ ইঞ্জিনযুক্ত গাড়ির প্রয়োজন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File