Oil Price | সংঘর্ষবিরতির পর খুলছে হরমুজ প্রণালী, কিন্তু তাতেও বাড়তে পারে তেল-জ্বালানির দাম! কেন জানেন?

Wednesday, April 8 2026, 3:56 pm
Oil Price | সংঘর্ষবিরতির পর খুলছে হরমুজ প্রণালী, কিন্তু তাতেও বাড়তে পারে তেল-জ্বালানির দাম! কেন জানেন?
highlightKey Highlights

আবার খুলতে চলেছে হরমুজ প্রণালী। কিন্তু তা সত্ত্বেও ভারত সহ একাধিক দেশেই তেল ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে


দুই সপ্তাহের জন্য সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান ও আমেরিকা। ফলে আবার খুলতে চলেছে হরমুজ প্রণালী। কিন্তু তা সত্ত্বেও ভারত সহ একাধিক দেশেই তেল ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, তেহরান অবিলম্বেই ৩৪ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী খুলে দেবে। তবে জনজীবনে ক্ষয়ক্ষতি পূরণ করতে এবার হরমুজ দিয়ে যাতায়াতের জন্য জন্য ট্যাক্স লাগবে। এতদিন হরমুজ দিয়ে জাহাজের চলাচলে কোনও টোল বা কর লাগত না। সূত্রের খবর, এবার ইরান ও ওমান দুই দেশই কর নেওয়ার পরিকল্পনা করছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File