Odisha | স্কুল চত্বরের মধ্যেই ছাত্রীকে গণধর্ষন, গ্রেপ্তার ৫ সহপাঠী সহ ১

Wednesday, February 4 2026, 4:07 am
Odisha | স্কুল চত্বরের মধ্যেই ছাত্রীকে গণধর্ষন, গ্রেপ্তার ৫ সহপাঠী সহ ১
highlightKey Highlights

স্কুল চত্বরের মধ্যেই ওই ছাত্রীকে এক ব্যক্তি এবং তার পাঁচ জন সহপাঠী গণধর্ষণ করে বলে অভিযোগ।


সহপাঠীকে গণধর্ষণের অভিযোগ উঠলো সহপাঠীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওডিশার বলাঙ্গির জেলার তুরেকেলা থানা এলাকায়। বলাঙ্গির জেলার পুলিশ সুপার অভিলাষ জি জানিয়েছেন, ওই স্কুলে পিছিয়ে পড়া পড়ুয়াদের টিউশন দেওয়া হয়। এদিন টিউশনের পরেই পাঁচ জন সহপাঠী এবং বছর ২২ এর এক যুবক ওই ছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীকে যৌন নির্যাতন করার সময়েই অভিযুক্তরা তার ভিডিয়ো তুলে অন্যদের পাঠিয়েছিল। ছাত্রীকে হুমকিও দেওয়া হয়েছিল বলে খবর। ছাত্রীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File