Sheikh Hasina | দিল্লিতে আওয়ামি লিগের সাংবাদিক বৈঠকে হাসিনার ভিডিও বার্তা নিয়ে আপত্তি, ভারতের অবস্থান জানতে চাইলো বাংলাদেশ!
Tuesday, August 4 2026, 7:26 am

Key Highlights৫ অগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আওয়ামি লিগের সাংবাদিক বৈঠক। সেখানে প্রথমবার ভিডিয়ো বার্তা দিতে পারেন শেখ হাসিনা।
৫ অগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আওয়ামি লিগের সাংবাদিক বৈঠক। সেখানে প্রথমবার ভিডিয়ো বার্তা দিতে পারেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তাঁর ছেলে জীব ওয়াজেদ জয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ-এর সাধারণ সম্পাদক মহম্মদ আলি সিদ্দিকী-ও অংশ নিতে পারেন বলে খবর। তবে, হাসিনার এই বৈঠককে নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা। ভারতের মাটিতে বিদেশিদের রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই বলেও কীভাবে হচ্ছে হাসিনার সাংবাদিক বৈঠক? এমন প্রশ্ন তুলে এবার নয়া দিল্লির অবস্থান জানতে চাইল ঢাকা। আওয়ামী লিগের বৈঠক প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, “এই বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করুক,সেটাই বাংলাদেশ চায়। আমরা চাই না এই ইস্যু দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলুক।”
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- ভারত
- শেখ হাসিনা


