Jensen Huang | জোড়া পরকীয়া এবং চিনা ‘গুপ্তচর’বৃত্তির জের, ইস্তফা দিলেন NVIDIA সিইও জেনসেন!

Key Highlightsবৃহস্পতিবার সকালে তিনি সিইও পদ থেকে সরে দাঁড়ান। আপাতত এনভিডিয়ার দায়িত্ব সামলাবেন কোলেট ক্রেস।
গুপ্তচরবৃত্তি ও পরকীয়া কেলেঙ্কারির তীব্র চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন এনভিডিয়ার (Nvidia) সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন ৬৩ বছর বয়সী মার্কিন টেক সংস্থার-কাণ্ডারি। তাঁর জায়গায় আপাতত সংস্থার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার (CFO) কোলেট ক্রেস। তিনি এতদিন ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চিনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্কের হদিস পাওয়া যায়। গোয়েন্দাদের ধারণা, অ্যালিস সরাসরি বেজিংয়ের কাছে গোপন তথ্য পাচার করছিলেন। বুধবার সংস্থারই এক অধস্তন কর্মীর সঙ্গে জেনসেনের দ্বিতীয় আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তদন্ত শেষের আগেই জেনসেনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন এনভিডিয়া কর্তৃপক্ষ। এবার তিনি নিজেই সরে দাঁড়ালেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাণিজ্য
- পরকীয়া
- পদত্যাগ


