Nusrat Jahan | তলব পেয়েছিলেন সকালে, সাড়ে আট ঘণ্টা পর ইডি দপ্তর থেকে বেরোলেন নুসরত জাহান!

Wednesday, April 22 2026, 2:47 pm
Nusrat Jahan | তলব পেয়েছিলেন সকালে, সাড়ে আট ঘণ্টা পর ইডি দপ্তর থেকে বেরোলেন নুসরত জাহান!
highlightKey Highlights

কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সেসময়ে নুসরত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন।


ভোটার প্রাক্কালে শহরে জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। বেরোলেন প্রায় সাড়ে আট ঘণ্টা পর। কী ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলো তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুসরত বলেন, “আপনারা খবর নিয়ে নিন।” সূত্রের খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। এই ফ্ল্যাট দুর্নীতি মামলাতেই তাঁকে তলব করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File