NRS Hospital | NRS-এ শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ! রহস্যমৃত্যুর পৃথক তদন্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর!

Key Highlightsকলকাতার সরকারি হাসপাতালে এক নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।
কলকাতার সরকারি হাসপাতালে এক নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NRS)-এর শৌচাগার থেকে উদ্ধার হয় ৩০ বছর বয়সি এক নার্সের অচেতন দেহ। দরজা ভেঙে উদ্ধার হয় তার দেহ। কী কারণে তাঁর মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে তদন্তে নেমেছে হোমিসাইড শাখা। পৌঁছেছে ফরেনসিক টিমও। ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানান,এই ঘটনার স্বাধীন তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। তার জন্য ইতিমধ্যেই কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে মৃতার স্বামীর অনুরোধে NRS-এর নার্সের ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। তবে ওই নার্স আত্মঘাতী হয়েছেন কি না এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনুমানের উপরে ভিত্তি করে কিছু বলা যাবে না। তদন্ত করে দেখা হচ্ছে।’
- Related topics -
- শহর কলকাতা
- এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল
- মৃতদেহ উদ্ধার
- স্বাস্থ্য মন্ত্রী


