Nurse Uniform | হাসপাতালে নার্সদের ‘লুক’ কেমন হবে? পোশাক সংক্রান্ত গাইডলাইন বেঁধে দিলো স্বাস্থ্যদপ্তর!
Wednesday, August 26 2026, 6:03 am

Key Highlightsপোশাক সংক্রান্ত এই ‘গাইডলাইনে’ বলা হয়েছে, প্রতিদিন হাসপাতালে নার্সদের মেনে চলতে হবে এই দাপ্তরিক পোশাক।
এবার হাসপাতালের নার্সদের পোশাকবিধি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করলো স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মহিলা স্টাফ নার্সদের পরতে হবে ‘স্মল ক্যাপ’ বা ছোট টুপি। কোনওরকম গয়না পরতে পারবেন না নার্সরা। বিবাহিত নার্সরা শাঁখা-পলা পরতে পারবেন শুধু। পরতে পারবেন ছোট্ট নাকের রিং। নির্দেশিকায় বলা হয়েছে, পুরুষ নার্স (স্টাফ নার্স গ্রেড টু মেল) দের কালো ঢাকা জুতো পরতে হবে। চুল ছোট করে ছাঁটতে হবে। রাখা যাবে না দাঁড়ি-গোফও। বঙ্গে নার্সদের সংগঠন নার্সেস ইউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘নয়া সার্কুলারে হাসপাতালের স্টাফ নার্সদের স্মল ক্যাপ পরতে বলা হয়েছে। সরকারি হাসপাতালের নার্সরা কোনওদিন স্মল ক্যাপ পরতেন না। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। ‘স্মল ক্যাপ’টা কী ধরনের টুপি, তা পরিষ্কার করে বলতে হবে আধিকারিকদের। মত নিতে হবে নার্সদেরও।”
- Related topics -
- রাজ্য
- স্বাস্থ্য
- স্বাস্থ্যদপ্তর
- স্বাস্থ্য মন্ত্রী
- স্বাস্থ্য সচিব
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্য কর্মী
- ড্রেস
- পশ্চিমবঙ্গ


