NTA | প্রশ্নফাঁস ঠেকাতে এনটিএ-র নতুন অফিসে কড়া নিরাপত্তা, দায়িত্ব দেওয়া হলো CISF-কে!

Friday, October 9 2026, 5:16 am
NTA | প্রশ্নফাঁস ঠেকাতে এনটিএ-র নতুন অফিসে কড়া নিরাপত্তা, দায়িত্ব দেওয়া হলো CISF-কে!
highlightKey Highlights

বারবার প্রশ্নফাঁসের ঘটনার পর এবার পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে কঠোর পদক্ষেপ নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।


বারবার প্রশ্নফাঁসের ঘটনার পর এবার পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে কঠোর পদক্ষেপ নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। দিল্লির ওখলা থেকে এনটিএ-র প্রধান কার্যালয় সরিয়ে নেওয়া হয়েছে মিন্টো রোডের সরকারি প্রেস ভবনে। আর নতুন এই অফিসের সংবেদনশীল ও গোপনীয় অংশগুলির নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-কে (CISF)। প্রশ্নপত্র তৈরি এবং মুদ্রণের মতো অতি গুরুত্বপূর্ণ কাজগুলি যাতে সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশে করা যায়, তার জন্য সাধারণ অফিস এলাকা থেকে এই অংশগুলিকে কঠোরভাবে আলাদা রাখা হয়েছে। বহিরাগতদের অবাধ প্রবেশ ঠেকাতে শুরু হয়েছে সিআইএসএফ-এর কড়া নজরদারি। পাশাপাশি, প্রশ্নফাঁস রোধে পরীক্ষা ব্যবস্থায় বড়সড় সংস্কার এনে প্রায় ৬০০ জন পুরোনো বিশেষজ্ঞকে বাদ দিয়ে নতুন বিশেষজ্ঞ নিয়োগ এবং চার স্তরের যাচাইকরণ ব্যবস্থার মতো কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File