Dabur India | ১০০ শতাংশ প্রাকৃতিক-বিশুদ্ধ নয়, ডাবর ইন্ডিয়ার একাধিক পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা FSSAI-এর!

Tuesday, August 4 2026, 2:43 pm
Dabur India | ১০০ শতাংশ প্রাকৃতিক-বিশুদ্ধ নয়, ডাবর ইন্ডিয়ার একাধিক পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা FSSAI-এর!
highlightKey Highlights

ঘি থেকে শুরু করে নারকেল তেল, ভিনিগার। ডাবর ইন্ডিয়ার (Dabur India) একাধিক পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল দেশের খাদ্য সুরক্ষা দফতর (FSSAI)।


ঘি থেকে শুরু করে নারকেল তেল, ভিনিগার। ডাবর ইন্ডিয়ার (Dabur India) একাধিক পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল দেশের খাদ্য সুরক্ষা দফতর (FSSAI)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে FSSAI জানায়, ডাবরের ওয়েবসাইটে বিক্রি হওয়া একাধিক খাদ্যপণ্যে ১০০ শতাংশ প্রাকৃতিক, ১০০ শতাংশ বিশুদ্ধ, ১০০ শতাংশ অর্গানিক দাবি করা হয়েছে। এই ধরনের ১০০ শতাংশের দাবি বিভ্রান্তিকর। তবে বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই। সংস্থা যেভাবে পণ্য ১০০ শতাংশ বিশুদ্ধ, ১০০ শতাংশ প্রাকৃতিক, ১০০ শতাংশ অর্গানিক দাবিতে বিক্রি করে, এবার থেকে তা করা যাবে না।FSSAI-এর দাবি, অ্যাপেল সিডার ভিনিগার ও ডাবর অর্গানিক হানি-তে বৈধ FSSAI অর্গানিক অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই ডাবর ইন্ডিয়াকে নোটিস পাঠিয়েছে FSSAI। FSSAI জানিয়েছে, এর আগেও ডাবরকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু সংস্থার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File