Uttarakhand | ভারী বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তর ভারত, মৃত্যুর সংখ্যা বাড়ছে উত্তরাখণ্ড-হিমাচলে!
Thursday, September 3 2026, 6:11 am

Key Highlightsএকনাগাড়ে ভারী বৃষ্টি, ধস এবং হড়পা বানে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য।
একনাগাড়ে ভারী বৃষ্টি, ধস এবং হড়পা বানে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে অন্তত ১৪ জন এবং হিমাচল প্রদেশে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর ফলে গত ৩০ জুন থেকে হিমাচলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯। বৃষ্টির কারণে অসমেও চারজনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে ১৭২টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে, ফলে রানিক্ষেত ও আলমোড়া সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীগুলির জলস্তর বিপদসীমা পার করায় উত্তরপ্রদেশের লখিমপুর খেরি ও বারাণসীসহ একাধিক অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং চিত্রকূটে উদ্ধারকাজে সেনাবাহিনী নামানো হয়েছে। এছাড়া নদীগুলিতে জল বৃদ্ধি পাওয়ায় ঝাড়খণ্ডের ১০টি জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।


