Nobel Prize 2026 | মহাকাশ থেকে আসা অদৃশ্য কণা জব্দ করে পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন হালজ়েন!

Tuesday, October 6 2026, 1:54 pm
Nobel Prize 2026 | মহাকাশ থেকে আসা অদৃশ্য কণা জব্দ করে পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন হালজ়েন!
highlightKey Highlights

‘আইসকিউব নিউট্রিনো অবজ়ারভেটরি’-র গবেষণায় ‘নিউট্রিনো’র খোঁজ সংক্রান্ত গবেষণার জন্য নোবেল পাচ্ছেন হালজ়েন।


বিশ্বব্রহ্মাণ্ডের সুদূর ও রহস্যময় কোণ থেকে ধেয়ে আসা মহাজাগতিক 'ভূতুড়ে কণা'র খোঁজে বরফের পাহাড়ে চোখ লাগিয়েছিলেন। অবশেষে মিললো স্বীকৃতি। ২০২৬ সালের পদার্থবিদ্যায় এককভাবে নোবেল পুরস্কারে ভূষিত হলেন বেলজিয়াম-আমেরিকান পদার্থবিদ ফ্রান্সিস হালজ়েন। ‘রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর তরফে মঙ্গলবার দুপুরে এই ঘোষণা করা হয়েছে। 'ভূতুড়ে কণা' বা 'ঘোস্ট পার্টিকেল'’ এর বৈজ্ঞানিক নাম হলো 'নিউট্রিনো'। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে উচ্চ শক্তিসম্পন্ন ‘নিউট্রিনো’-র খোঁজ পেতে ‘আইসকিউব নিউট্রিনো অবজ়ারভেটরি’ গড়েন তিনি। হালজেনের নেতৃত্বে এই আন্তর্জাতিক প্রকল্পে এখন ১৪টি দেশের ৫৮টি প্রতিষ্ঠানের সাড়ে চারশরও বেশি গবেষক কাজ করছেন। হালজেন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, “খবরটা পেয়ে সত্যিই আমি স্তম্ভিত ও আনন্দিত। যখন এই আইসকিউব প্রজেক্ট শুরু করেছিলাম, তখন আমি নিজে বা আমার সহকর্মীদের কেউই নিশ্চিত ছিলাম না যে আমরা সফল হব কিনা।" পুরস্কার হিসেবে তিনি পাবেন ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনার (ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ১১ কোটি টাকা)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File