Allahabad HC | ‘লজ্জাবোধ বলে কিচ্ছু নেই’, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ এলাহাবাদ হাইকোর্টের!

Wednesday, July 22 2026, 11:13 am
Allahabad HC | ‘লজ্জাবোধ বলে কিচ্ছু নেই’, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ এলাহাবাদ হাইকোর্টের!
highlightKey Highlights

রামমন্দিরে অনুদান চুরি নিয়ে ক্ষোভপ্রকাশ করল এলাহাবাদ হাইকোর্ট।


রামমন্দিরে অনুদান চুরি নিয়ে ক্ষোভপ্রকাশ করল এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশ সরকারের বুলডোজ়ার নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলার শুনানিতে রামমন্দিরের অনুদান চুরি নিজের মত প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরণ। আদালত মন্তব্য করেছে, যাঁরা রামমন্দিরের মতো পবিত্র স্থানের অনুদান চুরির মতো ঘটনাতেও আলোড়িত হন না, তাঁদের লজ্জাবোধ বলে আর কিছু অবশিষ্ট নেই। বিচারপতি বলেছেন, ২০২৫ সালে ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’-এর দুর্নীতি সূচক প্রকাশ করেছে, তাতে ১৮২টি দেশের মধ্যে ভারতের স্থান ৯১ নম্বরে নেমে যাওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে দেশবাসীকে অনুতপ্ত নয়। উল্লেখ্য, রামমন্দিরে প্রণামীর নগদ এবং সামগ্রী চুরির অভিযোগের মামলা চলছে সুপ্রিম কোর্টে। সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানের বেঞ্চের পর্যবেক্ষণ, এই চুরির ঘটনা আপাতদৃষ্টিতে সাধারণ অপরাধ সংক্রান্ত মামলা। সেখানে রাজনীতির কোনও জায়গা নেই। শীর্ষ আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File