INDIA Bloc | উৎসবে বিক্ষোভ নয়! জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলন নিয়ে নয়া কৌশল ইন্ডি জোটের!
Tuesday, October 13 2026, 3:41 pm

Key Highlightsসুপ্রিম কোর্ট অভিযান ও বিক্ষোভের পর এবার জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে আন্দোলনের পরবর্তী রণকৌশল চূড়ান্ত করল ইন্ডি জোট।
সুপ্রিম কোর্ট অভিযান ও বিক্ষোভের পর এবার জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে আন্দোলনের পরবর্তী রণকৌশল চূড়ান্ত করল ইন্ডি জোট। মঙ্গলবার রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত চা চক্রে জোটের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে রাহুল গান্ধী জানান, আগামী দিনে সরকারের উপর চাপ আরও বাড়ানো হবে এবং আন্দোলনের রূপরেখায় কিছুটা 'সাসপেন্স' রাখা হচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক বিরোধী নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। রাহুল স্পষ্ট করেছেন যে সমস্ত দল এবার ঐক্যবদ্ধভাবে একক কর্মসূচি পালন করবে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আপাতত বড় জমায়েত এড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে, তবে অভিনব উপায়ে এই লড়াই চালিয়ে যাওয়ার হুংকার দিয়েছেন বিরোধীরা।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাহুল গান্ধী


