Mumbai | আমিষ খেলে মিলবে না মুম্বইয়ে ৬.৫ কোটির ফ্ল্যাট কেনার অনুমতি, এজেন্টের ভিডিয়ো ঘিরে বিতর্ক!
Friday, August 14 2026, 2:34 am

Key Highlightsরিয়েল এস্টেট এজেন্ট ভবেশ কাওয়ারের বিজ্ঞাপনী ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
মুম্বইয়ে ফ্ল্যাট কিনতে গেলে হতে হবে নিরামিষভোজী! রিয়েল এস্টেট এজেন্ট ভবেশ কাওয়ারের বিজ্ঞাপনী ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রিয়েল এস্টেট এজেন্ট ভবেশ কাওয়ারে তাঁর বিজ্ঞাপনী ভিডিয়োতে একবার নয়, দু’বার সাফ বলেন, ‘আমিষ খেলে ওই কমপ্লেক্সে আপনার জায়গা নেই।’ ৯০০ স্কোয়্যার ফুটের দুই বেডরুমের ফ্ল্যাট সাড়ে ছ’কোটি টাকায় কিনতে হলে নিরামিষ খাওয়া বাধ্যতামূলক। এই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে যায়। বিপাকে পড়ে ভিডিয়ো ডিলিট করতে বাধ্য হন সেই এজেন্ট। নেটিজেনদের একটা বড় অংশ ক্ষোভ প্রকাশ করেন। মুম্বইয়ের নিরামিষভোজী মারাঠি ও আমিষভোজীদের চিরাচরিত দ্বন্দ্ব ফের বিতর্কের কেন্দ্রে চলে আসে।


