Lalbazar | হেলমেট না থাকলে পার্কিং নয়, হেলমেট বাধ্যতামূলক করতে কড়া পদক্ষেপ লালবাজারের!
Wednesday, November 25 2026, 8:31 am

Key Highlightsহেলমেট বাধ্যতামূলক করতে পার্কিংয়ের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিচ্ছে লালবাজার।
হেলমেট বাধ্যতামূলক করতে পার্কিংয়ের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিচ্ছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, বাইক বা স্কুটি চালকের কাছে হেলমেট না থাকলে তাঁকে পার্কিং করতে দেওয়া হবে না। পার্কিংয়ের সময় হেলমেট থাকা নিশ্চিত করতে হবে পার্কিং কর্মীদের, নইলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। হেলমেট ছাড়া পেট্রোল না দেওয়ার নির্দেশও আগেই দিয়েছে লালবাজার।কালীপুজো ও দীপাবলির নাকা তল্লাশিতে বিনা হেলমেটে বাইক চালানোর প্রবণতা ধরা পড়ার পর এই কড়াকড়ি। পাশাপাশি পথ নিরাপত্তায় কয়েক সপ্তাহ ধরে চলা ‘সেফটি অ্যান্ড কাউন্সেলিং প্রোগ্রাম’-এর আওতায় কলকাতার প্রতিটি ট্রাফিক গার্ড সচেতনতা শিবির চালাচ্ছে। সেখানে সঠিক নিয়মে হেলমেট পরা, স্ট্র্যাপ বাঁধা ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর বিপদ নিয়ে চালকদের সতর্ক করা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- লালবাজার
- বাইক আরোহী
- মোটর বাইক


