WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Nitish Kumar | বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের? ফিরছেন রাজনীতিতে
Wednesday, March 4 2026, 4:25 pm

Key Highlightsবিহারের নতুন সরকার গঠনের ছয় মাস কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর মুখ বদল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রীর পদে আর দেখা যাবে না নীতীশ কুমারকে। সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি ইস্তফা দেবেন। নীতীশকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল ৫ মার্চই মনোনয়ন জমা দিতে পারেন নীতীশ কুমার। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনতা দল (ইউনাইটেড) নেতৃত্ব। বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে পারে বিজেপি। অন্যদিকে, উপ মুখ্যমন্ত্রী করা হতে পারেন নিশান্ত কুমার। সূত্রের খবর, বুধবার সকালে জেডিইউ নেতা সঞ্জয় ঝাঁ দিল্লি থেকে পাটনায় পৌঁছন ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।
- Related topics -
- রাজ্য
- বিহার
- নীতিশ কুমার
- ইস্তফা পত্র
- বিজেপি


