Niti Aayog | নীতি আয়োগের সিইও পদে নতুন মুখ, পদে বসছেন খড়গপুর আইআইটির প্রাক্তনী!

Wednesday, July 22 2026, 5:25 pm
Niti Aayog | নীতি আয়োগের সিইও পদে নতুন মুখ, পদে বসছেন খড়গপুর আইআইটির প্রাক্তনী!
highlightKey Highlights

আগামী দু’বছর নীতি আয়োগের সিইওর কুর্সিতে দেখা যাবে অনুরাগকে। উল্লেখ্য, মাসতিনেক আগেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়েছেন বাংলার প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ী।


মাসতিনেক আগেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়েছেন বাংলার প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ী। এবার নীতি আয়োগের সিইও পদে বসলেন আইএএস অনুরাগ জৈন। মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের এই আধিকারিক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যসচিব- একাধিক দায়িত্ব পালন করেছেন। আগামী দু’বছর নীতি আয়োগের সিইওর কুর্সি সামলাবেন তিনি। দেশের বিভিন্ন ইস্যুতে নীতি প্রণয়ন, কেন্দ্র-রাজ্যের যোগসূত্র বজায় রাখা, নীতির যথাযথ বাস্তবায়ন-এমন নানা দায়িত্ব থাকে সিইওর কাঁধে। এবার এই দায়িত্ব সামলাবেন অনুরাগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File