Nila Vikhe Patil | সুইডেনের সাংসদের চেয়ারে ভারতীয় বংশোদ্ভূত! কে এই নীলা ভিখে পাটিল?

Sunday, September 20 2026, 3:50 am
Nila Vikhe Patil | সুইডেনের সাংসদের চেয়ারে ভারতীয় বংশোদ্ভূত! কে এই নীলা ভিখে পাটিল?
highlightKey Highlights

সুইডেনের সাংসদ নির্বাচিত হলেন নীলা ভিখে পাটিল। নীলা মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা জলসম্পদমন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিলের ভাইঝি।


সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি। স্টকহোম সিটি কেন্দ্র থেকে গ্রিন পার্টির হয়ে জিতেছেন নীলা ভিখে পাটিল। সুইডেনের সাংসদ নির্বাচিত হয়েছেন নীলা। নীলার শৈশব কেটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। বাবা অশোক ভিখে পাটিল মহারাষ্ট্রের শিক্ষাবিদ। ঠাকুরদা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিল। আর কাকা রাধাকৃষ্ণ ভিখে পাটিল এখন মহারাষ্ট্রের জলম্পদমন্ত্রী। সুইডেনের গোথেনবার্গ স্কুল অফ বিজ়নেস থেকে অর্থনীতিতে স্নাতক নীলা। কলেজে পড়ার সময়েই Green Party (Miljöpartiet)-তে যোগ দেন তিনি। এবছর সুইডেনের জাতীয় নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল গ্রিন পার্টি। ভারতের প্রসঙ্গে নীলা বলেন, ‘আমি ভারতকে খুব ভালোবাসি। দেশের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। অনেক ভারতীয়ই আমার ঘনিষ্ঠ বন্ধু।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File