Flydubai Incident | NIAদল যাবে UAE, ফ্লাইদুবাই কাণ্ডে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের বয়ান রেকর্ড করার পাশাপাশি জেরা করা হবে কোপাইলটকে!
Wednesday, October 14 2026, 7:36 am

Key Highlightsদুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা ও বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত গভীরে নিয়ে যেতে চায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা ও বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত গভীরে নিয়ে যেতে চায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই মর্মে সংযুক্ত আরব আমিরশাহিতে একটি দল পাঠানোর জন্য কেন্দ্রীয় সংস্থার তরফে অনুমতি চাওয়া হচ্ছে। তদন্তকারী সূত্রে জানা গেছে, সেখানে আহত ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের বয়ান রেকর্ড করার পাশাপাশি ওমানের অভিযুক্ত সহচালক হামাম আল-হাম্মামিকে জেরা করার সুযোগও চাওয়া হতে পারে। গত ৩০ সেপ্টেম্বর মাঝআকাশে ওই হামলার পর বিকল্প কর্মীরা বিমানটি সৌদির তাবুক বিমানবন্দরে নামান। ঘটনায় ইতিমধ্যেই ইউএপিএ এবং বিমান ছিনতাই বিরোধী আইনে মামলা দায়ের করেছে এনআইএ। উগ্রপন্থী ভাবনায় প্রভাবিত হয়ে এই পরিকল্পনা করা হয়েছিল কি না, তাতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আরব আমিরশাহি
- এনআইএ


