NIA Arrests Foreigners | ভারতবিরোধী জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নাশকতার ছক! গ্রেপ্তার আমেরিকান-সহ ৭ বিদেশি

Tuesday, March 17 2026, 1:42 pm
NIA Arrests Foreigners | ভারতবিরোধী জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নাশকতার ছক! গ্রেপ্তার আমেরিকান-সহ ৭ বিদেশি
highlightKey Highlights

জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ও সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৭ বিদেশি।


ভারতে নাশকতার চেষ্টার অভিযোগে তদন্তকারী সংস্থা এনআইএর হাতে গ্রেপ্তার ৭ বিদেশী। সূত্রের খবর, অভিযুক্তরা বৈধ ভিসা নিয়ে ভারতে আসে। অভিযোগ, ইউরোপ থেকে অবৈধ উপায়ে ড্রোন এবং অস্ত্রশস্ত্র এনে মায়ানমারের সন্ত্রাসী সংগঠনের হাতে তুলে দেয় তারা। ভারতের নিষিদ্ধ তালিকায় থাকা সন্ত্রাসীদের সাহায্য করেছিল তারা সাহায্য করেছে। তদন্তে নেমে কলকাতা বিমান বন্দর থেকে অভিযুক্ত আমেরিকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। বাকিদের মধ্যে তিন জনকে লখনউ বিমানবন্দর ও অন্য তিনজনকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File