Neymar | পেশিতে গুরুতর চোট, প্রত্যাবর্তনের পরও বিশ্বকাপে অনিশ্চিত নেইমার!

Thursday, May 28 2026, 5:21 pm
Neymar | পেশিতে গুরুতর চোট, প্রত্যাবর্তনের পরও বিশ্বকাপে অনিশ্চিত নেইমার!
highlightKey Highlights

দু’টি প্রস্তুতি ম্যাচ ছাড়াও বিশ্বকাপের প্রাথমিক পর্বেও খেলতে পারবেন না নেইমার। এই খবর পেয়ে মাথায় হাত ভক্তদের।


আড়াই বছর পর ব্রাজিলের হয়ে জাতীয় দলে ফিরেছেন নেইমার। FIFA বিশ্বকাপ ২০২৬-এ তাঁকে খেলতে দেখার জন্যে অধীর আগ্রহে বসে ছিলেন ব্রাজ়িলের সমর্থকরা। আচমকাই দুঃসংবাদ। ব্রাজ়িলের প্রথম ট্রেনিং সেশনে অনুপস্থিত নেইমার। ব্রাজ়িলের ফুটবল টিমের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘গ্রেড ২ মাসল ইনজুরি হয়েছে নেইমারের। আমাদের মনে হচ্ছে আগামী দু-তিন সপ্তাহ পরে ফিরতে পারবে ও।’ অর্থাৎ গ্রুপ পর্বে ব্রাজ়িলের প্রথম দুই ম্যাচ অর্থাৎ মরক্কো (১৩ জুন) ও হাইতির (১৯ জুন) বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। বিশ্বকাপ অনিশ্চিত তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File