New Zealand | সাদা বলের জন্য নিউ জ়িল্যান্ডের দল ঘোষণা, ভারতের বিরুদ্ধে ফিরলেন KKR তারকা!
Wednesday, November 11 2026, 7:11 am

Key Highlightsভারতের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড। দলে ফিরেছেন KKR তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে কিউয়িদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার টম লাথাম। দলে ফিরেছেন KKR তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। একনজরে নিউ জ়িল্যান্ডের ১৪ সদস্যের টিম : টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার। টেস্ট নিয়ে উচ্ছসিত নিউ জ়িল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বলেন, ‘সাদা বলের সিরিজ়ে দর্শকদের দারুণ সমর্থন পেয়েছি। টেস্ট সিরিজ়েও তাঁদের মাঠ ভরানোর অপেক্ষায় রয়েছি।’
- Related topics -
- খেলাধুলা
- নিউজিল্যান্ড
- ভারত
- ক্রিকেটার
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- টেস্ট ম্যাচ


