Project 75i | ৯০ হাজার কোটির চুক্তি, ভারতীয় নৌবাহিনীতে আসছে নতুন অত্যাধুনিক সাবমেরিন! শিঘ্রই বাস্তবায়ন হবে প্রজেক্ট-৭৫আই!

Key Highlightsভারতের নৌ-সামরিক শক্তি বৃদ্ধির পথে জার্মানির সঙ্গে বড় চুক্তির স্বাক্ষর হতে চলেছে ভারতের।
ভারতের নৌ-সামরিক শক্তি বৃদ্ধির পথে জার্মানির সঙ্গে বড় চুক্তির স্বাক্ষর হতে চলেছে ভারতের। বহু প্রতীক্ষিত প্রজেক্ট-৭৫আই (Project-75I) চুক্তি আগামী মাসের মধ্যেই সই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান। প্রায় ৮০০ কোটি ইউরো বা ৯০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পের আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যাধুনিক ছয়টি প্রচলিত ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন দেশেই নির্মাণ করা হবে। অ্যাকারম্যান জানান, জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস এবং ভারতের রাষ্ট্রায়ত্ত মাজাগন ডক শিপবিল্ডার্স যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের ভিত্তি হবে জার্মানির অত্যাধুনিক টাইপ-২১৪ সাবমেরিন। এটি এয়ার ইন্ডিপেনডেন্ট প্রপালশন (AIP) প্রযুক্তিসম্পন্ন ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল, দীর্ঘ সময় জলের নীচে ভেসে না উঠেই অভিযান চালাতে পারে। ফলে শত্রুপক্ষের রাডার বা নজরদারি এড়িয়ে গোপনে অভিযান পরিচালনা করা অনেক সহজ হয়। এই উন্নত প্রযুক্তির ফলে সাবমেরিনটি টানা প্রায় তিন সপ্তাহ পানির নীচে থাকতে সক্ষম। এর মোট অপারেশনাল সহনশীলতা প্রায় ৮৪ দিন এবং প্রায় ১২ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় নৌবাহিনী
- জার্মান
- সাবমেরিন


