Olympics 2028 | অলিম্পিক্সে ক্রিকেটে যোগ্যতা অর্জনের নয়া নিয়ম, স্বস্তি পেলো ভারত!

Key Highlightsআগেই ঘোষণা করা হয়েছিল পুরুষ ও মহিলা দুই বিভাগেই অংশ নেবে ছয়টি করে দল।
দীর্ঘ ১২৮ বছর পরে অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে থাকছে ক্রিকেট। আগেই ঘোষণা করা হয়েছিল পুরুষ ও মহিলা দুই বিভাগেই অংশ নেবে ছয়টি করে দল। এবার সোমবার আনুষ্ঠানিকভাবে ICC-র তত্ত্বাবধানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) পক্ষ থেকে যোগ্যতা অর্জনের এই নিয়মাবলী প্রকাশ করা হল। বিবৃতিতে বলা হয়েছে চারটি মহাদেশ থেকে ICC র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চার দলকে সরাসরি সুযোগ দেওয়া হবে। প্রতিটি দল তাদের সংশ্লিষ্ট ন্যাশনাল অলিম্পিক কমিটির জন্য অলিম্পিক্সে একটি কোটা নিশ্চিত করবে। বাকি দু’টির মধ্যে একটি জায়গা পাবে আয়োজক দেশ আমেরিকা। আর একটি জায়গা নিশ্চিত করা হবে ICC অলিম্পিক্স কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে। সেক্ষেত্রে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য এগিয়ে রয়েছে: ভারত (এশিয়া), ইংল্যান্ড (ইউরোপ), অস্ট্রেলিয়া (ওশিয়ানিয়া) এবং দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা)। মহিলাদের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ হবে চলতি টি- টোয়েন্টি বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে। এই বিশ্বকাপে চারটি আলাদা মহাদেশের সর্বোচ্চ স্থানাধিকারী দল সরাসরি অলিম্পিক্সে খেলবে।


