New Market Hotel Fire | অবশেষে মিললো হদিশ, অগ্নিকাণ্ডের ৩ দিন পর গ্রেপ্তার ‘শিখা ইন’-এর মালিক!

Saturday, August 22 2026, 1:52 pm
New Market Hotel Fire | অবশেষে মিললো হদিশ, অগ্নিকাণ্ডের ৩ দিন পর গ্রেপ্তার ‘শিখা ইন’-এর মালিক!
highlightKey Highlights

শনিবার ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বীরেশ্বর মিত্রকে।


মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) হোটেল ‘শিখা ইন’-এ অগ্নিকাণ্ডের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। সেই থেকেই বেপাত্তা ছিলেন হোটেলের মালিক বীরেশ্বর। অবশেষে ৩ দিন পর গ্রেপ্তার করা হলো তাকে। শনিবার ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বীরেশ্বর মিত্রকে। উল্লেখ্য, মাস কয়েক আগে ওই হোটেল বীরেশ্বরের থেকে লিজ নিয়েছিলেন আবু জাফর নামে এক ব্যবসায়ী। বিনিময়ে মালিক বীরেশ্বরকে মাসে ৪০ হাজার টাকা দিতেন তিনি। অগ্নিকাণ্ডের পর বাড়ি থেকে পালান তিনি। পূর্ব কলকাতার এন্টালিতে এক আত্মীয়র বাড়ি থেকে লালবাজারের গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File