Mamata Banerjee | ইডি-র হাতে নতুন তথ্য, ইন্দ্রনীলের সংস্থা থেকে সরাসরি মমতার অ্যাকাউন্টে ঢুকেছিল ৩০ লক্ষ টাকা!

Thursday, October 1 2026, 2:37 pm
Mamata Banerjee | ইডি-র হাতে নতুন তথ্য, ইন্দ্রনীলের সংস্থা থেকে সরাসরি মমতার অ্যাকাউন্টে ঢুকেছিল  ৩০ লক্ষ টাকা!
highlightKey Highlights

প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্গাপুজোর পাস ও ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগে ইডি তদন্ত চালাতেই উঠে এল বিস্ফোরক তথ্য।


প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্গাপুজোর পাস ও ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগে ইডি তদন্ত চালাতেই উঠে এল বিস্ফোরক তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, ইন্দ্রনীলের সংস্থা ‘অকটেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকা জমা পড়েছিল। শুধু তাই নয়, সেখান থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পাঠানো হয়েছে। ইডি-র কাছে ইন্দ্রনীল সেন দাবি করেছেন যে, মমতাকে ওই টাকা রয়্যালটি হিসেবে দেওয়া হয়েছিল। তবে ইডি-র এই বিবৃতি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিজেপি একে ‘কাটমানি’ বলে কটাক্ষ করলেও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File