India-Bangladesh | বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের দরজা! দীর্ঘ প্রায় ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা নয়াদিল্লির!

Thursday, June 25 2026, 12:38 pm
India-Bangladesh | বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের দরজা! দীর্ঘ প্রায় ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা নয়াদিল্লির!
highlightKey Highlights

দীর্ঘ প্রায় দুই বছর পরে বাংলাদেশিদের জন্য ফের ভারতের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করার কথা ঘোষণা করল নয়াদিল্লি।


দীর্ঘ প্রায় দুই বছর পরে বাংলাদেশিদের জন্য ফের ভারতের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করার কথা ঘোষণা করল নয়াদিল্লি। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ঘোষণা করেন, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এদিন ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে সংবাদিক সম্মেলনে বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়ার বিষয়টি জানান দীনেশ ত্রিবেদী। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভারতীয় ভিসার দেওয়ার কাজ শুরু হবে। হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ত দেশজুড়ে অস্থীর পরিস্থিতিতে ২০২৪ সালের ৪ আগস্ট সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর ২১ ডিসেম্বর চট্টগ্রামে ভারতীয় ভিসাকেন্দ্রে হামলা হয়। যার পরে এই কেন্দ্রটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File