Govt Employees | সরকারি কর্মীদের জন্য বদলি ও প্যাকিং ভাতার নতুন ঘোষণা, সরকারি কর্মীদের জন্য ৫০ হাজার টাকা অনুদান চালু রাজ্যে!

Friday, August 28 2026, 2:54 pm
Govt Employees | সরকারি কর্মীদের জন্য বদলি ও প্যাকিং ভাতার নতুন ঘোষণা, সরকারি কর্মীদের জন্য ৫০ হাজার টাকা অনুদান চালু রাজ্যে!
highlightKey Highlights

রাজ্য সরকারি কর্মীদের কল্যাণে বদলি অনুদান ও প্যাকিং ভাতায় বড় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার।


রাজ্য সরকারি কর্মীদের কল্যাণে বদলি অনুদান ও প্যাকিং ভাতায় বড় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বদলি হলে কর্মীরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত এককালীন ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ পাবেন। এজন্য কোনো রসিদ বা ভাউচারের প্রয়োজন হবে না। বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলিতে পুরো অনুদান এবং ৩০ কিলোমিটারের কম দূরত্বে এক-তৃতীয়াংশ মিলবে। নতুন জায়গায় স্থায়ী হতে যাওয়া অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও এটি প্রযোজ্য। বদলির ক্ষেত্রে ১ জুন এবং অবসরের ক্ষেত্রে ৩১ মে থেকে কার্যকর হতে যাওয়া এই প্রকল্পে পরিবার না গেলেও শুধু মালপত্র স্থানান্তরেই অনুদান পাবেন কর্মীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File