Microwaved Food | রোজ মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করে খাচ্ছেন? ভুলেও এই খাবার গুলি এতে দেবেন না!

Tuesday, August 4 2026, 4:48 pm
Microwaved Food | রোজ মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করে খাচ্ছেন? ভুলেও এই খাবার গুলি এতে দেবেন না!
highlightKey Highlights

তবে মাইক্রোওয়েভ যতটাই সুবিধাজনক হোক না কেন, এতে সব ধরণের খাবার গরম করা একদমই নিরাপদ নয়।


ব্যস্ততাময় আধুনিক জীবনযাত্রায় রান্নাবান্না ও খাবার ঝটপট গরম করার ক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেন অনেকেরই সঙ্গী। তবে মাইক্রোওয়েভ যতটাই সুবিধাজনক হোক না কেন, এতে সব ধরণের খাবার গরম করা একদমই নিরাপদ নয়। বিজ্ঞান ও পুষ্টিবিদদের মতে, কিছু নির্দিষ্ট খাবার মাইক্রোওয়েভে গরম করলে সেগুলোর পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক উপাদান তৈরি হয় এবং ক্ষেত্রবিশেষে তা মারাত্মক পেটের রোগ হতে পারে। যেমন-আস্ত কাঁচা কিংবা সেদ্ধ ডিম কখনোই মাইক্রোওয়েভে গরম করা উচিত নয়। মাইক্রোওয়েভে মুরগির মাংস পুনরায় গরম করলে প্রোটিনের গঠন বা কম্পোজিশন পুরোপুরি বদলে যায়। সসেজ, বেকন, পেপারনি বা সালামির মতো প্রসেসড মাংসে খাবার দীর্ঘকাল সংরক্ষণের জন্য বিভিন্ন কেমিক্যাল ও প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। এগুলো মাইক্রোওয়েভে গরম করলে 'কোলেস্টেরল অক্সিডেশন প্রোডাক্টস' (COPs) তৈরি হয়, যা হৃদরোগ এবং ধমনীর মারাত্মক ক্ষতি করতে পারে। রান্না করা বা বাসি ভাত মাইক্রোওয়েভে গরম করা বেশ ঝুঁকিপূর্ণ। কাঁচা চালে ‘ব্যাসিলাস সিরিয়াস’ (Bacillus cereus) নামক ব্যাকটেরিয়ার স্পোর থাকে, যা ভাত রান্না করার পরও বেঁচে থাকতে পারে। শিশুর দুধও কখনোই মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File