NETFLIX | একই ই-মেলে অ্যাকাউন্ট শেয়ারিং নিয়ে কড়াকড়ি, নয়া নিয়ম আনছে NETFLIX
Sunday, June 28 2026, 3:40 pm

Key Highlightsসংস্থার নতুন নিয়ম অনুযায়ী, একটি অ্যাকাউন্টের অধীনে থাকা প্রতিটি প্রোফাইলের সঙ্গে আলাদা এবং ইউনিক ই-মেল আইডি থাকবে।
বড়ো পরিবর্তন নেটফ্লিক্সের। সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে একই ই-মেল ব্যবহার করে একাধিক প্রোফাইল চালানো যাবে না। একটি অ্যাকাউন্টের অধীনে থাকা প্রতিটি প্রোফাইলের সঙ্গে আলাদা এবং ইউনিক ই-মেল আইডি থাকতে হবে। নেটফ্লিক্সের দাবি, আলাদা ই-মেল থাকলে প্রত্যেক ইউজার নিজের প্রোফাইল স্বাধীন ভাবে ব্যবহার করতে পারবেন। সাইন-ইন বা পাসওয়ার্ড রিসেটের জন্য বারবার মূল অ্যাকাউন্ট ডিটেলস লাগবে না। নেটফ্লিক্সের সূত্রে খবর, ১৫ জুন থেকে ধাপে ধাপে এই পরিবর্তন শুরু হয়েছে।
- Related topics -
- বিনোদন
- নেটফ্লিক্স
- অনলাইন আবেদন


