Nepal Disaster | নেপালে হড়পা বানে নিখোঁজদের 'মৃত' ঘোষণা, তালিকায় নাম রয়েছে মুকুলের পুত্রবধূ শর্মিষ্ঠা-সহ ২১৩ জনের

Thursday, November 26 2026, 2:32 pm
Nepal Disaster | নেপালে হড়পা বানে নিখোঁজদের 'মৃত' ঘোষণা, তালিকায় নাম রয়েছে মুকুলের পুত্রবধূ শর্মিষ্ঠা-সহ ২১৩ জনের
highlightKey Highlights

দেশের বিপর্যয় মোকাবিলা বিভাগ (এনডিআরআরএমএ) নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেই রয়েছে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর রায়ের স্ত্রী শর্মিষ্ঠার নাম।


গত অগস্ট মাসে হড়পা বানে বিধস্ত নেপাল। ওই বিপর্যয়ের পর নিখোঁজদের মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে সে দেশের বিপর্যয় মোকাবিলা বিভাগ (এনডিআরআরএমএ)। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। তাতে ২১৩ জন নিখোঁজ ভারতীয়দের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ১৭৮ নম্বরে নাম রয়েছে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর রায়ের স্ত্রী শর্মিষ্ঠার। ওই তালিকায় কারও নাম জুড়তে হলে বা তালিকা থেকে কারও নাম বাদ দিতে হলে তা অবশ্যই ২ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে ভারতীয় দূতাবাসকে। +৯৭৭ ৯৮৫১৩১৬৮০৭ নম্বরে ফোন বা হোয়াটস্‌অ্যাপ করে দেওয়া যাবে খবর। নয়তো eoikathmandufloodsupport@gmail.com আইডিতে ইমেল পাঠাতে হবে। নেপালের বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র রাম বাহাদুর কেসি বলেন, ‘আমরা নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করেই তাঁদের মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File