Nepal | নেপালে ভারতীয় ২০০, ৫০০-এর নোট ব্যবহারে সবুজ সংকেত, কাটল নোটবন্দির জট!
Tuesday, July 28 2026, 6:06 am

Key Highlightsপ্রায় দীর্ঘ এক দশকের সেই নিষেধাজ্ঞা এবার উঠল। ওই দেশে ভারতীয় ২৫ হাজার টাকা পর্যন্ত ২০০ এবং ৫০০ টাকার নোট রাখার অনুমতি দিল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক।
এক দশক পর ভারতের নোটবন্দির জট কাটল নেপালে। প্রতিবেশী ওই দেশে ২০০, ৫০০ টাকার নোট ব্যবহার করার অনুমতি ছিল না। কেবল ১০০ টাকা ব্যবহার করা হত। প্রায় দীর্ঘ এক দশকের সেই নিষেধাজ্ঞা এবার উঠল। ওই দেশে ভারতীয় ২৫ হাজার টাকা পর্যন্ত ২০০ এবং ৫০০ টাকার নোট রাখার অনুমতি দিল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। এই সিদ্ধান্তে পর্যটক ও স্থানীয়রা উপকৃত হবেন। উল্লেখ্য, ভারতীয় ও নেপালি নাগরিকদের দেশে যাতায়াতের সময় ২০১৬ সালের ৯ নভেম্বর অথবা তারও পরে ইস্যু করা ২০০ এবং ৫০০ টাকার ভারতীয় নোট বহনের অনুমতি দেওয়া হয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক (এনআরবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রচলিত নিয়মকানুন সাপেক্ষে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভারতীয় নোট সঙ্গে রাখতে পারবেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- অর্থনীতি
- অর্থনৈতিক
- ভারত


