Nepal Avalanche | নেপালে হিমলুং হিমাল শৃঙ্গে ভয়াবহ তুষারধস! মৃত ২ পর্বতারোহী, নিখোঁজ ১০!
Monday, September 28 2026, 2:08 pm

Key Highlightsনেপালের মানাং জেলায় ৭,১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।
নেপালের মানাং জেলায় ৭,১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। রবিবার অভিযানের সময় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া অবস্থায় আকস্মিক তুষারধসে তাঁদের তাঁবুটি চাপা পড়ে। পুলিশ সূত্রের খবর, অভিযানের ২২ জনের দলে ৯ জন পর্বতারোহী ও ১৩ জন শেরপা সহায়ক কর্মী ছিলেন, যাদের মধ্যে 'হিমালয়ান হলিডেজ নেপাল' ও 'ইমাজিন নেপাল ট্রেকস'-এর সদস্যরা রয়েছেন। উদ্ধারকাজে ইতিমধ্যে হেলিকপ্টার পাঠানো হয়েছে। টানা বৃষ্টি ও তুষারপাতের জেরে উদ্ধারকাজ ব্যাহত হলেও স্থানীয় প্রশাসন ও নেপালের পর্যটন দপ্তর নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। নিখোঁজ সকলেই নেপালের নাগরিক বলে জানা গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- তুষার ধস
- মৃত্যু
- পর্বতারোহী


