Nepal Flood Update | নেপালের হড়পা বানের পর থেকে নিখোঁজ কলকাতার ৩২ পর্যটক!
Wednesday, August 26 2026, 5:42 pm

Key Highlightsকলকাতার ওই সংস্থার তরফে জানা গিয়েছে, যে ৩০ জন পর্যটকের দল মান সরোবর যাচ্ছিলেন, তাঁদের মধ্যে ১ জন ভারতীয় নাগরিক হলেও আমেরিকা থেকে এসেছিলেন।
বুধবার সকালে ভোলকোশী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ভয়াবহ হড়পা বান নেপালে। জলের তলায় একাধিক গ্রাম। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন ভারতীয়। নিখোঁজ কলকাতার ৩২ জন। সূত্রের খবর, কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে মান সরোবর যাচ্ছিলেন ৩০ জন পর্যটক। সঙ্গে ছিলেন সংস্থার ২ জন। ২২ অগস্ট নেপালে পৌঁছেছিলেন তাঁরা। মঙ্গলবার কাঠমান্ডু থেকে ছবি পাঠিয়েছিলেন এক পর্যটক। বুধবার, নেপাল-তিব্বত বর্ডার পেরনোর করার জন্য সকালে রাসুয়াগাধিতে গিয়েছিল ওই দলটি। তারপরই জলোচ্ছাসে ডুবে যায় ইমিগ্রেশন অফিস। এরপর থেকেই কারোর সাথে যোগাযোগ করা যায়নি। তাদের খোঁজ নিতে সংস্থার লোকজন হেলিকপ্টার নিয়ে রওনা দিলেও ঘটনাস্থলে নামতে পারেনি। ইতিমধ্যেই নেপাল ট্যুরিজ়ম এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খোঁজ চলছে পর্যটকদের।
- Related topics -
- দেশ
- নেপাল
- নেপাল পার্লামেন্ট
- বন্যা
- পর্যটক
- পর্যটন কেন্দ্র
- ভূমিধস
- হরপা বাণ
- কলকাতা পৌরসভা
- শহর কলকাতা
- নিখোঁজ


