Nepal Flood Update | হড়পা বানের জেরে জল বাড়ছে গণ্ডক-কোশীতে! নেপালের বন্যায় চাপ বাড়ছে বিহারে?

Wednesday, August 26 2026, 3:25 pm
Nepal Flood Update | হড়পা বানের জেরে জল বাড়ছে গণ্ডক-কোশীতে! নেপালের বন্যায় চাপ বাড়ছে বিহারে?
highlightKey Highlights

নেপাল থেকে ভারতে প্রবাহিত গণ্ডক-সহ নদীগুলির জলস্তরের দিকে কড়া নজর রাখছে প্রশাসন। বিপর্যয় এড়াতে বিহারে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় NDRF এবং SDRF-এর দলকে প্রস্তুত রাখা হয়েছে।


বুধবার সকালে আচমকা হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চল। বানের জেরে জল বাড়ছে একাধিক নদীর। নেপাল থেকে ভারতে প্রবাহিত গণ্ডক-সহ নদীগুলির জলস্তরের ওপর কড়া নজর রাখছে প্রশাসন। আশঙ্কা কড়া হচ্ছে, উজানে নদীর গতিপথে একটি বাধা তৈরি হওয়ায় ফের জলোচ্ছ্বাস বা দ্বিতীয় দফার বন্যা হতে পারে। গণ্ডক এবং কোশী এই দুটি নদী নেপাল থেকে ভারতের বিহারে প্রবেশ করেছে। এর জেরে বন্যা আশঙ্কা বাড়ছে। ফলে পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, মুজফ্ফরপুর এবং বৈশালীর মতো জেলাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File