Nepal Flash Flood | নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার ১ চিনা নাগরিক!

Saturday, September 5 2026, 3:18 pm
Nepal Flash Flood | নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার ১ চিনা নাগরিক!
highlightKey Highlights

শনিবার ২২৫ মিটার দীর্ঘ সেই সুড়ঙ্গ থেকে তাঁকে বার করে আনে উদ্ধারকারী দল। পরে তাঁকে হেলিকপ্টারে করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।


নেপালের মৃত্যুপুরীতে ফের প্রাণের হদিশ। ১০ দিন পরে নেপালের ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চিনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো। নেপালের সেনা সূত্রে খবর, সেনাকর্মী এবং দক্ষিণ কোরিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ অভিযানে ওই চিনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। শনিবার ২২৫ মিটার দীর্ঘ সেই সুড়ঙ্গ থেকে তাঁকে উদ্ধার করে সুড়ঙ্গ থেকে বার করে আনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে চিনা সংবাদমাধ্যম। চিকিৎসার জন্যে তাঁকে হেলিকপ্টারে করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার ভোরে ৩০ বছর বয়সি মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং কবীর মহাজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File