Nepal Flash Flood | নেপালের বুড়ি গণ্ডকীতে হড়পা বান! ভেসে গেল বাড়ি-সেতু, নিখোঁজ ৪!
Sunday, October 11 2026, 6:19 am

Key Highlightsরবিবার, ১১ অক্টোবর সকালে আচমকা নদীর জল বেড়ে একাধিক বাড়ি ও অন্তত তিনটি সেতু ভেসে গিয়েছে বলে স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে।
ফের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। সূত্রের খবর, শনিবার রাতে ধস নেমে নেপালের উত্তর গোরখা (Gorkha) জেলার বুড়ি গণ্ডকী (Budhi Gandaki) নদীতে অস্থায়ী লেক তৈরি হয়। রবিবার, সকালে আচমকা নদীতে হড়পা বান নামলো। জলের তোড়ে ভেসে গেলো একাধিক বাড়ি। তলিয়ে গেল যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতুগুলিও। প্রাথমিক খবর অনুযায়ী, উঙ্গিলুং খোলা (Ungilung Khola) এলাকার বন্যার জল বুড়ি গণ্ডকী নদীতে এসে পড়েই বিপত্তি ঘটেছে। প্রশাসন সূত্রে খবর, ওই এলাকার একটি পশু রাখার ছাউনিতে থাকা চার জনের খোঁজ মিলছে না। গোর্খা, ধাদিং, চিতোয়ানের নদী-পাড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে বুড়ি গণ্ডকী নদীর জল।


