Nepal Flash Flood | নেপালের ভয়াবহ হড়পা বানে বুধবার রাত পর্যন্ত নিখোঁজ ৭১ বাঙালি পর্যটক!
Thursday, August 27 2026, 5:46 am

Key Highlightsখোঁজ পাওয়া যাচ্ছে না কলকাতার ট্রাভেল ক্লাবের দুই ম্যানেজারের। এই দলে আমেরিকা থেকে আসা এক বাঙালি পর্যটকও রয়েছেন।
বুধবার সকালে ভোলকোশী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ভয়াবহ হড়পা বান নেপালে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়ি-ঘর, সেতু, যানবাহন। গ্রামের পর গ্রাম চলে জলের নিচে। নেপালের ভয়াবহ হড়পা বানে নিখোঁজ অন্তত ৭১ জন বাঙালি পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন একটি ট্রাভেল ক্লাবের সঙ্গে যাওয়া ৩০ জন। ওই দলে রয়েছেন সংস্থার দুজন সদস্যও। দলে রয়েছেন আমেরিকা থেকে আসা এক বাঙালি পর্যটক, লকাতার কসবার কয়েক জন বাসিন্দা, হুগলির চন্দননগর এবং উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দারাও। বুধবার রাতেই হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এই হেল্পলাইনের নম্বর ০৩৩–২৪৭৯৩৩১১, ৯১৪৭৮৯০১৮১। নেপালে ভারতীয় দূতাবাসের নম্বর (ফোন ও হোয়াটসঅ্যাপ) +৯৭৭৯৮৫১৩১৬৮০৭ এবং +৯৭৭৯৭০৯১০৭৫০০।
- Related topics -
- দেশ
- নেপাল
- বন্যা
- ভূমিধস
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- নিখোঁজ


