Nepal Earthquake | হরপা বানের পর ফের ভূমিকম্প! প্রাকৃতিক দুর্যোগে বিধস্ত নেপাল
Wednesday, September 9 2026, 4:43 am

Key Highlightsভূমিকম্পের জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকদিন আগে ভয়াবহ হড়পা বানে দেশের বিস্তীর্ণ এলাকা এখনও বিপর্যস্ত।
হরপা বানের বিধস্ত নেপাল। মঙ্গলবার পর্যন্তে নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা ১৪০০ ছুঁয়েছে। নিখোঁজ হাজারেরও বেশি। বন্যায় রাস্তা, সেতু, বাড়িঘর ভেঙে গিয়েছে। এখনও সেদেশে চলছে উদ্ধার ও ত্রাণকাজ। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। এদিন রাত ৯টা ৩৮ মিনিটে নেপালে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সুত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ভূমিকম্পের কেন্দ্র ত্রিশূলি নদীর পশ্চিমে ১৭০ কিমি দূরে। পরপর ভূমিকম্প ও ভয়াবহ বন্যার জেরে ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- ভূমিকম্প
- ভূমিকম্প
- বন্যা
- রিখটার স্কেল
- ভূমিধস


