Nepal Disaster | শ’য়ে শ’য়ে লাশ! দেড় মিটার গভীর কবর খুঁড়ে সৎকার, জিয়োট্যাগিংও হবে নেপালে

Sunday, August 30 2026, 8:13 am
Nepal Disaster | শ’য়ে শ’য়ে লাশ! দেড় মিটার গভীর কবর খুঁড়ে সৎকার, জিয়োট্যাগিংও হবে নেপালে
highlightKey Highlights

কোন দেহের কোথায় সৎকার হয়েছে, তা খুঁজে পেতেও শ’য়ে শ’য়ে লাশের জিয়োট্যাগিংয়ের ব্যবস্থা করছে নেপাল সরকার।


রবিবার সকাল ৯টায় নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৪। মর্গে স্থানসংকুলান। এ বার শনাক্ত না হওয়া দেহগুলির গণসৎকারের সিদ্ধান্ত নিলো নেপাল প্রশাসন। দেড় মিটার গভীর কবর খোঁড়ার হচ্ছে। ঠিক হয়েছে, দুই কবরের মাঝে ৪০ সেন্টিমিটার ফাঁকা রাখা হবে। কোন দেহের কোথায় সৎকার হয়েছে, তা খুঁজে পেতেও লাশের জিয়োট্যাগিংয়ের ব্যবস্থা করা হবে। পরবর্তী কালে যদি ডিএনএ নমুনা পরীক্ষায় দেহ শনাক্তকরণ সম্ভব হয় সেক্ষত্রে দেহাংশ হস্তান্তর প্রক্রিয়ায় অসুবিধে হবে না। ইতিমধ্যেই বেওয়ারিশ লাশের তথ্য ওয়েবসাইটে আপলোড করেছে নেপাল পুলিশ। এখনও পর্যন্ত ২৪২৬ জন মানুষ নিখোঁজ সেদেশে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File