Nepal Flood | পিঠে ছোট বোনকে জড়িয়ে মা-বাবার খোঁজে খুদে বালক! নাগাসাকির স্মৃতি ফিরল নেপালে!
Monday, August 31 2026, 5:37 pm

Key Highlightsকাদা মাখা গায়ে ও চোখের জল মুছে পিঠে পরম আদরে দুধের শিশু বোনকে পিঠের সঙ্গে বেঁধে হন্যে হয়ে মা-বাবাকে খুঁজে চলেছে এক ক্লান্ত বালক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একের পর এক নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের হৃদয়বিদারক ভিডিও। এরই মধ্যে ভাইরাল দুই ছোট্ট খুদের করুণাময় চিত্র। কাদা মাখা গায়ে ও চোখের জল মুছে পিঠে পরম আদরে দুধের শিশু বোনকে পিঠের সঙ্গে বেঁধে হন্যে হয়ে মা-বাবাকে খুঁজে চলেছে এক ক্লান্ত বালক। বোনাটার কান্নার শব্দ আর বালকের চোখে জমে থাকা দিশেহারা যন্ত্রণা দেখে চোখে জল এসেছে লক্ষ নেটিজনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকির পরমাণু হামলার পর পিঠে মৃত বোনকে নিয়ে দাঁড়িয়ে থাকা সেই বালকের স্মৃতি যেন ফিরিয়ে আনল এই ছবি। জীবনের কঠিন এই লড়াইয়ে নেটিজেনরা খুদে বালকটিকে 'নায়ক' আখ্যা দিয়ে প্রার্থনা করছেন, যাতে দ্রুত তারা তাদের মা-বাবার কোলে ফিরে যেতে পারে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- প্রাকৃতিক দুর্যোগ
- হরপা বাণ


